ঢাকা, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬

৭ জ্যৈষ্ঠ ১৪৩৩, ০৪ জ্বিলহজ্জ ১৪৪৭

বনলতা ট্রেনে ১০০ বোতল এসকাফ কোডিনসহ যুবক আটক

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৪:৫৫, ২১ মে ২০২৬ | আপডেট: ১৪:৫৫, ২১ মে ২০২৬

বনলতা ট্রেনে ১০০ বোতল এসকাফ কোডিনসহ যুবক আটক

পাবনার পাকশী রেলওয়ে জেলার অধীন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার আওতায় মাদকবিরোধী বিশেষ অভিযানে চলন্ত বনলতা ট্রেন থেকে ১০০ বোতল এসকাফ কোডিনসহ এক যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল ৮টা ৫৫ মিনিটে উল্লাপাড়া এলাকায় চলন্ত বনলতা ট্রেনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মোহাম্মদ তুষার আলী (২৯)। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মাল বাগডাঙ্গা গ্রামের বাসিন্দা।

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, পাকশী রেলওয়ে জেলা ডিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযান চলাকালে বনলতা ট্রেনের একটি বগির ২১ নম্বর আসনে বসা অবস্থায় তুষার আলীকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এ সময় তার নেভি ব্লু রঙের লাগেজের ভেতর থেকে ১০০ বোতল এসকাফ কোডিন উদ্ধার করা হয়।

ঘটনার পর তাকে আটক করে সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

এ বিষয়ে পাকশী রেলওয়ে জেলার পুলিশ সুপার জানান, রেলপথে মাদক পরিবহন ও চোরাচালান রোধে বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন