শিরোনাম
মো: মোতাহার হোসেন সরকার( স্টাফ রিপোর্টার)।
প্রকাশ: ১০:৩৮, ১৮ এপ্রিল ২০২৬
গত শুক্রবার (১৭ এপ্রিল) পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি টাঙ্গাইল অতিক্রম করার সময় ট (৭৬১০) নম্বর কোচের চাকার হট এক্সেলজনিত ত্রুটি দেখা দেয়। পরে মহেড়া স্টেশনে কোচটি আলাদা করে রাখা হয়। ট কোচ ছাড়াই প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ট্রেনটি আবার যাত্রা শুরু করে। যাত্রীরা কিছুটা ভোগান্তিতে পড়ে।
ঘটনার পর গত (১৭ এপ্রিল) রাতেই লালমনিরহাট কন্ট্রোল থেকে চারটি ট্রেনের ট কোচ বাতিলের নির্দেশনা দেওয়া হয় এবং সংশ্লিষ্ট যাত্রীদের টিকিট রিফান্ড করার কথাও জানানো হয়। একই ধরনের কোচ না থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।
এর প্রভাবে ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৪) ও পঞ্চগড় গামী পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) গতকাল বাতিল করা হয়েছে। ঢাকা গামী একতা এক্সপ্রেস (৭০৬) আজ শনিবার (১৮ এপ্রিল) রাতে বাতিল করা হয়েছে এবং পঞ্চগড় গামী একতা এক্সপ্রেস (৭০৫) আগামীকাল (১৯ এপ্রিল) বাতিল ঘোষণা করা হয়েছে।
পঞ্চগড় রেলওয়ে স্টেশন মাস্টার জাহিদ ইসলাম রেল নিউজ ২৪ কে জানান, যান্ত্রিক ত্রুটির কারণেই পঞ্চগড় এক্সপ্রেসের ট কোচ বাতিল করা হয়েছে। পঞ্চগড় বেজের ট্রেনগুলো রেক শেয়ার করায় এর প্রভাব একতা এক্সপ্রেসেও পড়েছে। আবারো ট্রেন গুলোতে ট কোচ যুক্ত করা হবে।