ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬

৩০ বৈশাখ ১৪৩৩, ২৬ জ্বিলকদ ১৪৪৭

চলন্ত ট্রেনে থেকে মাথা বের করতেই, ওভারব্রিজের ধাক্কায় মৃত্যু

মো: মোতাহার হোসেন সরকার( স্টাফ রিপোর্টার)।

প্রকাশ: ১৯:২১, ৯ মে ২০২৬

চলন্ত ট্রেনে থেকে মাথা বের করতেই, ওভারব্রিজের ধাক্কায় মৃত্যু

ছবি: সংগৃহীত

নাটোরের মাধননগর রেলওয়ে স্টেশনে চলন্ত ট্রেন থেকে মাথা বের করায় ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে এক শিশু যাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (০৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী বুড়িমারী এক্সপ্রেস মাধননগর স্টেশন অতিক্রম করার সময় আনুমানিক ১৩ বছর বয়সী এক শিশু চলন্ত ট্রেন দরজা থেকে মাথা বের করে। এ সময় স্টেশনের ওভারব্রিজের সঙ্গে ধাক্কা লেগে সে ট্রেন থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে মাধননগর স্টেশনের স্টেশন মাস্টার উজ্জ্বল রেল নিউজ ২৪ কে জানান, বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি স্টেশন পার হওয়ার সময় ছেলেটি দরজার বাইরে মাথা বের করলে ব্রিজে ধাক্কা লাগে মৃত্যু হয় । নিহত শিশুটির বয়স আনুমানিক ১২ থেকে ১৪ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে।

এবিষয়ে সান্তাহার রেলওয়ে জিআরপি থানার এস আই ফজলুর রহমান,অজ্ঞাত শিশুটির লাশটি আমরা হেফাজতে নিয়েছি। আইনগত বিষয় প্রক্রিয়াধীন।
উল্লেখ্য,মাধনগর রেল স্টেশনের এই ওভারব্রিজের পিলারের ধাক্কায় এর আগেও বেশ কয়েকজন ব্যাক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে।
মাধনগর স্টেশন সূত্রে আরো জানা গেছে, মাঝে মধ্যে মাধনগর স্টেশনে এই ধরনের দূর্ঘটনা ঘটে। রেল লাইন থেকে খুঁটি খুবই কাছাকাছি হওয়ায় চলন্ত ট্রেন থেকে মাথা বের করলে দূর্ঘটনা ঘটে। ইতিমধ্যে স্টেশনে পক্ষ থেকে বিষয়টি একাধিকবার সংশ্লিষ্ট ব্রিজ ইঞ্জিনিয়ারকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মাধননগর স্টেশনে প্রায়ই এ ধরনের দুর্ঘটনা ঘটে। তাদের দাবি, ওভারব্রিজের খুঁটি রেললাইনের খুব কাছাকাছি হওয়ায় চলন্ত ট্রেন থেকে সামান্য মাথা বা শরীর বের করলেই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হয়।

এদিকে গত ২৬ এপ্রিল সিরাজগঞ্জের উল্লাপাড়া স্টেশনেও একই ধরনের দুর্ঘটনায় এক যাত্রীর মৃত্যু হয়েছিল।

এ বিষয়ে পাকশি বিভাগের সেতু প্রকৌশলী মো. আনোয়ার হোসেন সাথে যোগাযোগ করা হলে তিনি রেল নিউজ ২৪ কে জানান, মাধনগর স্টেশনে ওভারব্রিজ ও রেললাইনের দূরত্ব নিরাপদ রয়েছে এবং দুর্ঘটনার জন্য ওভারব্রিজকে দায়ী করা ঠিক হবে না। তিনি জানান, যাত্রীদের সব সময় চলন্ত ট্রেন থেকে মাথা বের না করার জন্য সতর্ক করা হয়। আজকে মাধননগর স্টেশনে যে দূর্ঘটনা ঘটনা ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক ।

কিছু দিনের মধ্যে মাধনগর স্টেশনের ওভারব্রিজ পরিদর্শন করা হবে। যদি খুঁটি কাছাকাছি থাকে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন