ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

১ শ্রাবণ ১৪৩৩

রেলওয়ের মালামাল চুরি: আরএনবির অভিযানে আটক দুই যুবক

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৫:৫১, ১৬ জুলাই ২০২৬ | আপডেট: ১৫:৫১, ১৬ জুলাই ২০২৬

রেলওয়ের মালামাল চুরি: আরএনবির  অভিযানে আটক দুই যুবক

রাজধানীর খিলগাঁও রেলগেট এলাকায় অভিযান চালিয়ে রেলওয়ের কোচে ব্যবহৃত দুটি ফ্যানসহ দুই যুবককে
 আট/ক করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)। এ ঘটনায় আরও চারজনকে পলাতক হিসেবে শনাক্ত করা হয়েছে।

আরএনবির তথ্যমতে, বুধবার (১৫ জুলাই)  আনুমানিক ১টা ৩০ মিনিটে  জাহাঙ্গীর আলম (ডিউটি অফিসার) ও সঙ্গীয় ফোর্স এইচ/৫৫৩-ই হাবিলদার মোঃ শরীফ উদ্দিন, সি/১০৫৭-ই শহিদুল ইসলাম, আরএনবি  চৌকি ঢাকা   রেলওয়ে  সংরক্ষিত ইয়ার্ড  এলাকায়  অভিযান  পরিচালনা করেন। অভিযানের সময় খিলগাঁও রেলগেট এলাকায় রেলওয়ের কোচে ব্যবহৃত দুটি ফ্যানসহ মেহেদি হাসান মুবিন (১৯) ও মো. আল আমিন (১৭) নামে দুইজনকে আট/ক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আট/ক দুইজনের দেওয়া তথ্য অনুযায়ী, তাদের সঙ্গে আরও চারজন ছিলেন। অভিযানের সময় তারা পালিয়ে যায়। পলাতকদের নাম মিরাজ , পাপ্পু, মো. সুজন ও ফেরদৌস বলে জানিয়েছে আরএনবি।

আরএনবির দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা সংঘবদ্ধভাবে রেলওয়ের মালামাল চু/রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেলসম্পদ রক্ষা, যাত্রী নিরাপত্তা ও রেলওয়ে এলাকায় আইন-শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন