ঢাকা, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

১৮ আষাঢ় ১৪৩৩

নেত্রকোনা সফরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলওয়েতে বিশেষ নির্দেশনা

প্রকাশ: ০০:৫১, ৩ জুলাই ২০২৬

নেত্রকোনা সফরে প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলওয়েতে বিশেষ নির্দেশনা

রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, এমপি আজ (৩ জুলাই) নেত্রকোনা জেলা সফর ও বিভিন্ন রেল স্থাপনা পরিদর্শন করবেন। এ সফরকে কেন্দ্র করে ট্রেন পরিচালনা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, নিরাপত্তা এবং ভিআইপি প্রটোকল নিশ্চিত করতে সংশ্লিষ্টদের জন্য বিশেষ নির্দেশনা জারি করেছে রেলপথ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, সফর চলাকালে সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল নির্বিঘ্ন রাখা, স্টেশনে শৃঙ্খলা বজায় রাখা, যাত্রীসেবার মান নিশ্চিত করা এবং নিরাপত্তা জোরদার করতে হবে। এ লক্ষ্যে বিভাগীয় কর্মকর্তা, স্টেশন মাস্টার, নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে সর্বোচ্চ সতর্কতা, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
সফরসূচি অনুযায়ী, প্রতিমন্ত্রী ০৩.০৬.২৬ তারিখ  সন্ধ্যা ৬টায় বারহাট্টা রেলস্টেশন পরিদর্শন করবেন। পরে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বারহাট্টা স্টেশন থেকে নেত্রকোনার উদ্দেশ্যে রওনা হয়ে সন্ধ্যা ৭টায় নেত্রকোনা রেলস্টেশন পরিদর্শন করবেন। স্টেশন পরিদর্শন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় নেত্রকোনা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে।
পরে রাত ১১টা ৩০ মিনিটে সার্কিট হাউস থেকে নেত্রকোনা রেলস্টেশনের উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১২টায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন। ভোর ৫টায় কমলাপুর রেলস্টেশনে পৌঁছানোর পর সরকারি বাসভবনের উদ্দেশ্যে রওনা হওয়ার কর্মসূচি রয়েছে।
প্রতিমন্ত্রীর এ সফরে বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সফর সফল ও নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন