শিরোনাম
মো: মোতাহার হোসেন সরকার( স্টাফ রিপোর্টার)।
প্রকাশ: ১৪:২৭, ১ জুন ২০২৬ | আপডেট: ১৪:২৭, ১ জুন ২০২৬
গতকাল রবিবার (৩১ মে) চট্টগ্রামে বিএনপির এক সভা-সমাবেশে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি সিলেট-ঢাকা ও চট্টগ্রাম-সিলেট রেলপথ উন্নয়ন নিয়ে বক্তব্য দেন।
তিনি বলেন, সিলেট-ঢাকা-আখাউড়া পর্যন্ত ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে মন্ত্রিসভায় বৈঠকে নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট-ঢাকা রেল নেটওয়ার্কে অভাবনীয় পরিবর্তন আসবে এবং যাত্রী ও পণ্য পরিবহন বৃদ্ধি পাবে।
একই সঙ্গে তিনি জানান, বিএনপি সরকার চট্টগ্রাম-সিলেট রুটেও ডুয়েল গেজ ডাবল লাইন নির্মাণ করবে। এর ফলে ভবিষ্যতে আধুনিক ও উন্নতমানের রেলসেবা চালুর সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, ঢাকা-সিলেট সড়ক যোগাযোগ উন্নয়ন প্রকল্পের কাজও শিগগিরই পূর্ণ গতিতে শুরু হবে।
এর আগে ২ মে ঢাকা-সিলেট রুটে ডাবল লাইন রেলপথ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, প্রকল্পের কাজ দ্রুত শুরু হবে এবং এটি বাস্তবায়িত হলে যাত্রী ও পণ্য পরিবহনে ইতিবাচক প্রভাব পড়বে।
সংশ্লিষ্টদের মতে, সিলেট-ঢাকা ডুয়েল গেজ ডাবল লাইন নির্মিত হলে রেলসেবার মান বৃদ্ধি পাবে এবং দীর্ঘদিনের ভোগান্তি অনেকাংশে কমবে।