ঢাকা, রোববার, ১৭ মে ২০২৬

২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৩০ জ্বিলকদ ১৪৪৭

১ জুন থেকে ভারত রেলে অভাবনীয় পরিবর্তন, জারি বিজ্ঞপ্তি

আন্তর্জাতিক ডেক্স :

প্রকাশ: ১৭:৫১, ১৬ মে ২০২৬ | আপডেট: ১৭:৫২, ১৬ মে ২০২৬

১ জুন থেকে ভারত রেলে অভাবনীয় পরিবর্তন, জারি বিজ্ঞপ্তি

ছবি: সংগৃহীত

১ জুন থেকে রেলের লোগো বদলে যাচ্ছে। রেল কর্তৃপক্ষ একটি নতুন বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে যে, পুরনো নীল রঙের ১৭ তারা লোগোটির পরিবর্তে লাল রঙের ১৮ তারার লোগো ব্যবহার করা হবে। ভারতীয় রেল এখন একটি নতুন পরিচয় গ্রহণ করছে, যেখানে লোগোতে আরও একটি তারা যুক্ত হয়েছে। এটি ১লা জুন থেকে দেশব্যাপী কার্যকর করা হবে।দক্ষিণ উপকূল রেলওয়ে গঠিত হওয়ার পর ভারতীয় রেল তার আনুষ্ঠানিক লোগোতে উল্লেখযোগ্য পরিবর্তন এনেছে। রেলওয়ে বোর্ড ১৮টি লাল তারা সম্বলিত একটি সংশোধিত ভারতীয় রেলের লোগো অনুমোদন করেছে। এই নতুন লোগোটি ১ জুন, ২০২৬ থেকে সমগ্র ভারতীয় রেল নেটওয়ার্ক জুড়ে কার্যকর করা হবে। রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, দক্ষিণ উপকূল রেলওয়েকে ভারতীয় রেলওয়ের ১৮তম জোনাল রেলওয়ে হিসেবে স্বীকৃতি দেওয়ার পর লোগোতে একটি অতিরিক্ত তারা যুক্ত করা হয়েছে।রেলওয়ে বোর্ড সমস্ত জোনাল রেলওয়ে, উৎপাদন ইউনিট, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থাগুলিকে ১ জুন থেকে নতুন লোগোর যাতে ব্যবহার তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। সংশোধিত লোগোটি চিঠিপত্র, স্টেশনারি, প্রকাশনা, সাইনবোর্ড, ডিজিটাল প্ল্যাটফর্ম এবং প্রচারমূলক সামগ্রী সহ সমস্ত কাজে ব্যবহার করা হবে। রেলওয়ে বোর্ডের জনসংযোগ সঞ্জয় কুমারের জারি করা এক আদেশে বলা হয়েছে, নতুন লোগোটি নির্ধারিত ড্রাইভ লিঙ্ক থেকে ডাউনলোড করা যাবে।

আরও পড়ুন