ঢাকা, শনিবার, ১৬ মে ২০২৬

১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ২৮ জ্বিলকদ ১৪৪৭

কক্সবাজার জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে রেলওয়ে শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ।

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৫, ১৫ মে ২০২৬ | আপডেট: ১৮:২৬, ১৫ মে ২০২৬

কক্সবাজার জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে রেলওয়ে শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ।

কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, কক্সবাজার শাখার নেতৃবৃন্দ।

সম্প্রতি অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে সংগঠনের নেতারা শ্রমিক-কর্মচারীদের কল্যাণ, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ সময় জেলা পরিষদ প্রশাসক শ্রমিকদের অধিকার ও কল্যাণে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান এবং সংগঠনের ইতিবাচক কর্মকাণ্ডে সহযোগিতার আশ্বাস দেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মফিজুল আলম, কার্যকরী সভাপতি মোঃ সারওয়ার কামাল এবং সম্পাদক মোঃ মোহাইমিনুল ইসলাম মহসিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

পরে সংগঠনের পক্ষ থেকে জেলা পরিষদ প্রশাসকের হাতে ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে পারস্পরিক সহযোগিতা ও শ্রমিকবান্ধব কার্যক্রম জোরদারের প্রত্যয় ব্যক্ত করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন