ঢাকা, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

২ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭

যোগাযোগ

পাঁচ দিন পর সচল ইরানের রেল যোগাযোগ

আন্তর্জাতিক ডেক্স :

প্রকাশ: ১৬:২৭, ১৩ এপ্রিল ২০২৬

পাঁচ দিন পর সচল ইরানের রেল যোগাযোগ

ছবি: সংগৃহীত

ইরানের রাজধানী তেহরানের সঙ্গে তাবরিজ এবং তাবরিজ থেকে মাশহাদ রুটের ক্ষতিগ্রস্ত রেললাইনগুলো মেরামত করা হয়েছে। দীর্ঘ চার থেকে পাঁচ দিন বন্ধ থাকার পর এই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা।

ইরনা জানায়, লাইন মেরামতের পর রবিবার রাতে তেহরান-তাবরিজ-ভান রুটের একটি ট্রেন তেহরান থেকে তুরস্কের ভানের উদ্দেশে ছেড়ে গেছে।

মিডল ইস্ট আই জানায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযানের অংশ হিসেবে সেতু ও রেল নেটওয়ার্কসহ পরিবহন অবকাঠামোকে লক্ষ্যবস্তু করার হুমকি দেওয়ার পর ইরানের যোগাযোগব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হয়। গুরুত্বপূর্ণ রুট ও সেতুতে হামলার কারণে দেশটির বিভিন্ন অংশে রেলসেবা স্থগিত হয়ে যায়।

সূত্র: আল জাজিরা

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন