শিরোনাম
আন্তর্জাতিক ডেক্স :
প্রকাশ: ১৮:০৪, ১৬ মে ২০২৬ | আপডেট: ১৮:০৪, ১৬ মে ২০২৬
ছবি: সংগৃহীত
শনিবার বিকেলে ব্যাংককের মাক্কাসান এয়ারপোর্ট রেল লিংক স্টেশনের কাছে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
পুলিশ জানায়, স্থানীয় সময় বিকেল ৩টা ৪২ মিনিটে ১৯৯ জরুরি হটলাইনে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল ও উদ্ধারকর্মীরা। হুয়াই খোয়াং জেলার আসোক-দিন দ্যাং সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি মালবাহী ট্রেন নীল রঙের শীতাতপ নিয়ন্ত্রিত যাত্রীবাহী বাস (রুট নম্বর ২০৬) ও একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে ভয়াবহ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই বাসটিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দমকলকর্মীরা বিস্ফোরণের শব্দও শুনতে পান। পরে বাসের ভেতর থেকে আটজনের মরদেহ উদ্ধার করা হয়।প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটি সময়মতো থামতে না পারায় সংঘর্ষ হয় এবং সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।
বাসটি সংঘর্ষের পর কিছু দূর টেনে নিয়ে যাওয়ায় আশপাশের গাড়ি ও মোটরসাইকেলেও আগুন ছড়িয়ে পড়ে।
ঘটনার আগে রেলক্রসিংয়ের ব্যারিয়ার ত্রুটিপূর্ণ ছিল বলে জানিয়েছেন কয়েকজন প্রত্যক্ষদর্শী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও ব্যারিয়ার আটকে থাকতে দেখা গেছে।
এ ঘটনায় আরও প্রায় ২৫ জন আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আশপাশের হাসপাতালে পাঠানো হয়েছে।
থাইল্যান্ডের পরিবহন মন্ত্রণালয়, স্টেট রেলওয়ে অব থাইল্যান্ড এবং বাস পরিচালনাকারী ব্যাংকক ম্যাস ট্রানজিট অথরিটি (BMTA) পরিস্থিতি পর্যবেক্ষণকরছে।
ব্যাংককের গভর্নর Chadchart Sittipunt, উপ-পরিবহনমন্ত্রী Siripong Angkasakulkiat এবং BMTA পরিচালক Kittikan Chomduang Jaruworapolkul ঘটনাস্থলে উপস্থিত থেকে পরিস্থিতি তদারকি করছেন।