শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১০:০২, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:০৩, ২৫ সেপ্টেম্বর ২০২৬
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) আওতাধীন এমআরটি লাইন-৬-এর ১৬টি মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের (পিএসডি) উভয় পাশে অনালোকিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য নির্ধারিত স্পেস ভাড়া/ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
ডিএমটিসিএলের মার্কেটিং শাখা থেকে ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে জারি করা এক ভাড়া/ইজারা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত এমআরটি লাইন-৬-এর ১৬টি মেট্রোরেল স্টেশনের প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের উভয় পাশে নির্ধারিত স্থানে ৪টি প্যাকেজে অনালোকিত বিজ্ঞাপন প্রদর্শনের জন্য বিজ্ঞাপন স্পেস ভাড়া/ইজারা দেওয়া হবে। এ কার্যক্রম ‘ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড-এর বাণিজ্যিক স্পেস ভাড়া/ইজারা নীতিমালা-২০২৩ (১ম সংশোধনীসহ)’ অনুযায়ী পরিচালিত হবে।
আগ্রহী প্রতিষ্ঠানকে প্রতি প্যাকেজের জন্য ৩ হাজার টাকা অফেরতযোগ্য পে-অর্ডার বা ব্যাংক ড্রাফট ডিএমটিসিএলের অনুকূলে প্রদান করে আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত অফিস চলাকালে আবেদনপত্র সংগ্রহ করা যাবে। আবেদনপত্র সংগ্রহের স্থান মেট্রোরেল ভবনের লেভেল-৩-এর ৩১৯ নম্বর কক্ষ, দিয়াবাড়ি, উত্তরা, ঢাকা।
আবেদন দাখিলের আগে ব্রিফিং সভা ও সাইট ভিজিট অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর সকাল ১০টায়। সভাটি ডিএমটিসিএলের সম্মেলন কক্ষের (লেভেল-৫) মেট্রোরেল ভবন, দিয়াবাড়িতে অনুষ্ঠিত হবে।
আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে ১৫ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৩টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার স্থান মেট্রোরেল ভবনের ফ্রন্ট ডেস্ক। একই দিন বিকেল সাড়ে ৩টায় ডিএমটিসিএলের সম্মেলন কক্ষে আবেদনপত্র উন্মুক্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্যের জন্য ডিএমটিসিএলের ওয়েবসাইট ভিজিট করার জন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়েছে।