ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

১ আশ্বিন ১৪৩৩

১০ মিনিট অপেক্ষার পর মেট্রোরেল থেকে যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:৪৫, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:৪৬, ১৫ সেপ্টেম্বর ২০২৬

১০ মিনিট অপেক্ষার পর মেট্রোরেল থেকে যাত্রীদের নেমে যাওয়ার নির্দেশ

মেট্রোরেলে আবারও গোলযোগ দেখা দিয়েছে। উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলগামী একটি ট্রেন কারওয়ান বাজার স্টেশনে প্রায় ১০ মিনিট অপেক্ষা করার পর যাত্রীদের নামিয়ে দিয়েছে।

 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকাল পৌনে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। পরে ট্রেনটি আর মতিঝিলের দিকে যায়নি বলে জানা গেছে।

 

Metroযান্ত্রিক ত্রুটিতে বন্ধ ছিল মেট্রো, আতঙ্কে যাত্রীরা

 

ঘটনার আকস্মিকতায় যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দেয়। এ সময় যাত্রীদের ক্ষোভ প্রকাশ করতে দেখা যায়।

কারওয়ানবাজার স্টেশনে প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকা মেট্রোরেল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

কারওয়ানবাজার স্টেশনে প্রায় ২০ মিনিট ধরে দাঁড়িয়ে থাকা মেট্রোরেল। ছবি: সিজেডএন টোয়েন্টিফোর

 

ঘটনাস্থলে দেখা যায়, কারওয়ান বাজার স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকার পর যাত্রীদের নেমে যেতে বলা হচ্ছে। পরে যাত্রীরা স্টেশন থেকে বের হয়ে যান।

 

মেট্রোরেলের এই গোলযোগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানানো হবে।

আরও পড়ুন