ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

৯ আশ্বিন ১৪৩৩

ট্রেনে হিজড়াদের প্রকাশ্যে চাঁদাবাজি নিরুপায় হয়ে টাকা দেন সাধারণ যাত্রীরা

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:০৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে হিজড়াদের প্রকাশ্যে চাঁদাবাজি নিরুপায় হয়ে টাকা দেন সাধারণ যাত্রীরা

মোহনগঞ্জ হতে ঢাকা আন্তঃনগর ট্রেন মোহনগঞ্জ এক্সপ্রেস ও হাওর এক্সপ্রেস,এ প্রকাশ্যে চাঁদাবাজি করছে হিজড়ারা। তাদের ভয়ংকর ও অশ্লীল আচরণের ভয়ে নিরুপায় হয়ে,  তাদেরকে টাকা দেন সাধারণ যাত্রীরা। যে সকল যাত্রী টাকা না দেন তাকে ট্রেনের ভেতরে প্রকাশ্যে অশ্লীল ভাবে গালিগালাজ, কাপর খুলে অশ্লীলতা প্রদর্শন, সহ বিভিন্ন ভাবে হয়রানি করে থাকে। এর প্রতিবাদ করলে শুরু হয় আরো ভয়ংকর বিশৃঙ্খলা।  এসব কারনে সাধারণ যাত্রীরা ইচ্ছে  না থাকলেও টাকা দিয়ে দেন।

 

প্রতি যাত্রীর কাছ থেকে  ২০ টাকা ১০ টাকা করে চাঁদা তুলে তারা। প্রায় দেড় হাজার যাত্রী বহনকারী এক একটি ট্রেনে স্টেশন ভাগ করে  চাঁদাবাজি করা হয়। 

 

বারহাট্টা  স্টেশন থেকে নেত্রকোনা পর্যন্ত একদল, নেত্রকোনা থেকে  ময়মনসিংহ পর্যন্ত একদল গফরগাঁও পর্যন্ত একদল, ভালুকা পর্যন্ত একদল, বিমানবন্দর,ও কমলাপুর পর্যন্ত আলাদ আলাদা দলে নির্দিষ্ট করে স্টেশন ভাগ করা থাকে  যে দল  যে স্টেশনের দায়িত্বে তারা সেই  স্টেশন এলাকায়ই চাঁদা নিয়ে থাকে। 

 

বুধবার  সকালে মোহনগঞ্জ এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের এক যাত্রী  মো ঃ  দোলন মিয়া জানান,  তিনি প্রতি সপ্তাহে ময়মনসিংহ ও ঢাকা ব্যবসায়ীক কাজে যাতায়াত করেন। বাদ্য হয়েই ৫ থেকে ৭ জায়গায় হিজরাদের চাঁদা দিতে হয়। না দিলে মান সন্মান নষ্ট করে ফেলে। 

 

ট্রেনে চাঁদা গ্রহণ কালে সোনাক্ষী  নামে এক  হিজড়া জানান, বারহাট্টায় তাদের ১৭ জনের একটি দল রয়েছে।  তারা একেকদিন একেকদল কাজ করে। তিনি আরোও বলেন নেত্রকোনায় ১০ থানার হিজড়ারা লতা হিজড়ার আন্ডারে আছেন। তিনি জানান, নেত্রকোনা স্টেশনে তারা নেমে যাবেন, পরে আরেক দল উঠবে তারা ময়মনসিংহ পর্যন্ত টাকা তুলবেন। তিনি আরও বলেন, তারা নারী ও শিশু যাত্রীর কাছ থেকে টাকা চান না। তবে পুরুষদের কাছ থেকে হাত পেতে যে যত দেন, তত টাকাই নেন। কোনও জুলুম করেন না।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন