ঢাকা, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬

১৪ ফাল্গুন ১৪৩২, ১০ রমজান ১৪৪৭

রেলকে ভারতের হাতে তুলে দেয়ার পায়তারা!!

প্রকাশ: ১৪:১২, ২০ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৪:১৩, ২০ জানুয়ারি ২০২৬

রেলকে ভারতের হাতে তুলে দেয়ার পায়তারা!!

বিশেষ প্রতিবেদক :

রেলওয়ে এক্ট ১৮৯০ সংশোধনের প্রক্রিয়া শুরু হয়েছিলো বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। ওইসময় রেলকে ভারত কিংবা অন্য বিদেশী শক্তির হাতে তুলে দেয়ার জন্য ৪৩ নম্বর ধারার (১) নম্বর উপধারা সংশোধন করে নতুন ট্র‍্যাক এ্যকসেস এগ্রিমেন্ট এর প্রস্তাবনা প্রস্তুত করা হয় অনুমোদনের জন্য। যেখানে স্পষ্ট বলা হয়েছে ," বাংলাদেশ রেলওয়ে, সরকারের পূর্বানুমতি গ্রহণপূর্বক, জয়েন্ট ভেনচার কোম্পানিসহ বাংলাদেশের কোনো প্রাইভেট কোম্পানি, বা বাংলাদেশের বাহিরের কোনো রেলওয়ে কোম্পানি বা প্রশাসনের সহিত ট্র্যাক এ্যকসেস প্রদান ও ট্র্যাক এ্যকসেস পরিচালনার জন্য প্রয়োজনীয় অন্যান্য সুবিধা সরবরাহের জন্য চুক্তি সম্পাদন করিতে পারিবে।"
"বাংলাদেশের বাহিরের কোন প্রাইভেট কোম্পানি বা বাংলাদেশের বাহিরের কোনো রেলওয়ে কোম্পানি বা প্রশাসনের"
এই শব্দগুলি বিগত সরকারের সময় রেলওয়ের ভিতর ঘাপটি মেরে থাকা র এর এজেন্টরা সংযোজন করেছে বলে বিশ্বস্ত সুত্র থেকে জানা যায়।
আজ মঙ্গলবার রেলপথ মন্ত্রণালয়ের সচিব জনাব মোঃ ফাহিমুল ইসলামের সভাপতিত্বে বিকেল ৩ টায় রেলওয়ে ভবনে রেলওয়ে এক্ট ১৮৯০ সংশোধনের (খসড়া) পর্যালোচনার জন্য সভা রয়েছে।
রেল সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান কমিটির দেশপ্রেমিক রেলওয়ে কর্মকর্তারা দেশ বিক্রির পায়তারা বন্ধ করে দিবে। এই কমিটির সদস্য যিনি ২০১৯ সালে এডিজি হিসেবে কর্মরত ছিলেন, বর্তমানে কনটেইনার কোম্পানি অব বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডিরেক্টর মিয়া জাহান রেল নিউজকে বলেন,
রেলওয়ে এক্ট সংশোধন এর কার্যক্রম ২০১২/১৩ সালে শুরু হয়। আমি ২০১৯ সালে যুক্ত হই। কিন্তু বিতর্কিত এই ধারা আমাদের সময়ে প্রস্তাবনায় আনা হয়নি।আমাদের পরে এটা যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন