ঢাকা, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬

১৮ চৈত্র ১৪৩২, ১৩ শাওয়াল ১৪৪৭

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১০:১৩, ১ এপ্রিল ২০২৬

ফেনীতে ট্রেনের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

ফেনীর বারাহীপুর এলাকায় ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন আরিফুল ইসলাম রানা (২৫) নামে এক যুবক। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর আড়াইটার দিকে ফেনী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বারাহীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানা মোবাইলে কথা বলতে বলতে রেললাইন পার হয়ে শহরের দিকে যাচ্ছিলেন। এসময় বারাহীপুর এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি অজ্ঞাত ট্রেনের সঙ্গে তার ধাক্কা লাগে।

এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত রানা উত্তর শিবপুর মজুমদার বাড়ির নুর আলমের ছেলে। তিনি পেশায় একজন মুদি ব্যবসায়ী ছিলেন।
ফেনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) শরিফুল ইসলাম জানান, ট্রেনের ধাক্কায় এক যুবকের মৃত্যুর খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন।এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন