ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

২৮ আষাঢ় ১৪৩৩

রেললাইন ভেঙে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ: ১৩:৫৮, ১২ জুলাই ২০২৬

রেললাইন ভেঙে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ

ময়মনসিংহ নগরীর ভাবখালী এলাকায় রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ায় ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।

এতে এই পথে চলাচলকারী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

রোববার (১২ জুলাই) সকাল ১০টা ৪৫ মিনিটের দিকে নগরীর ভাবখালী কাচারীবাজার এলাকার ৩৮৬ কিলোমিটার পয়েন্টে রেললাইনের একটি অংশ ভেঙে যায়।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন বলেন, সকাল সাড়ে ১০টার পর ভাবখালী কাচারীবাজার এলাকায় রেললাইনের একটি অংশ ভেঙে যাওয়ার খবর পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

তিনি আরও বলেন, ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ চলছে। মেরামত শেষ হলেই এ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় ঢাকা-ময়মনসিংহ রুটের বিভিন্ন স্টেশনে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে। অনেকেই বিকল্প যানবাহনের খোঁজ করছেন, ফলে দুর্ভোগ বেড়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন