ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

২৮ আষাঢ় ১৪৩৩

তিন দিন পর চালু চবির শাটল, আজও বন্ধ পরীক্ষা

প্রকাশ: ১৪:৪৩, ১২ জুলাই ২০২৬

তিন দিন পর চালু চবির শাটল, আজও বন্ধ পরীক্ষা

টানা কয়েক দিনের ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে বন্ধ থাকার পর তিন দিন পর আবারও চালু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেন চলাচল। এতে শিক্ষার্থীদের যাতায়াতে কিছুটা স্বস্তি ফিরলেও চলমান আবহাওয়া ও বন্যা পরিস্থিতির কারণে আজও (রোববার, ১২ জুলাই) বিশ্ববিদ্যালয়ের সব ধরনের পরীক্ষা স্থগিত রয়েছে। তবে ক্লাস যথারীতি অনুষ্ঠিত হবে।

এ তথ্য জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান আবহাওয়া ও বন্যা পরিস্থিতিতে যাতায়াতের অনিশ্চয়তা পুরোপুরি কাটেনি। সার্বিক পরিস্থিতি বিবেচনায় ১২ জুলাই অনুষ্ঠিতব্য বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী ক্লাস যথারীতি পরিচালিত হবে।

 

এর আগে টানা ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে রেললাইনের বিভিন্ন স্থানে পানি জমে যাওয়ায় টানা তিন দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন চলাচল বন্ধ ছিল। পরিস্থিতির উন্নতি হওয়ায় শনিবার থেকে পুনরায় শাটল ট্রেন চলাচল শুরু হয়। ফলে শিক্ষার্থীদের যাতায়াত স্বাভাবিক হতে শুরু করেছে।

 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউট পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন