ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

২৮ আষাঢ় ১৪৩৩

সিলেট রেলওয়ে পুলিশের তৎপরতায় পরিবারের কোলে ফিরল শিশু নেওয়াজ

প্রকাশ: ০১:৫৯, ১২ জুলাই ২০২৬

সিলেট রেলওয়ে পুলিশের তৎপরতায় পরিবারের কোলে ফিরল শিশু নেওয়াজ

সিলেট রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যাওয়া এক শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ রেলওয়ে পুলিশ।

শনিবার (১১ জুলাই) সিলেট রেলওয়ে স্টেশনের নতুন ভবনের প্রবেশপথে মীর আক্তার কনস্ট্রাকশনের ইয়ার্ডের ভেতরে কান্নারত অবস্থায় ৮ বছর বয়সী মো. নেওয়াজ শরীফকে দেখতে পান সিলেট রেলওয়ে থানার প্ল্যাটফর্ম ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা। পরে তাকে সিলেট রেলওয়ে থানায় নিয়ে যাওয়া হয়।

জানা যায়, নেওয়াজ শরীফ ভুলক্রমে শ্রীমঙ্গল থেকে বাসে উঠে সিলেট রেলওয়ে স্টেশনে চলে আসে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট রেলওয়ে থানা শ্রীমঙ্গল রেলওয়ে থানার সঙ্গে যোগাযোগ করে।

পরবর্তীতে শ্রীমঙ্গল রেলওয়ে থানার মাধ্যমে শিশুটিকে তার পরিবারের কাছে নিরাপদে হস্তান্তর করা হয়।

অভিযান পরিচালনা করেন সিলেট রেলওয়ে থানার এসআই (নি.) সুদর্শন কান্তি দে। এ ঘটনায় কোনো মামলা বা জিডি করা হয়নি; শিশুটিকে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন