ঢাকা, সোমবার, ১৩ জুলাই ২০২৬

২৮ আষাঢ় ১৪৩৩

বাংলাদেশের ট্রেনে ভ্রমণে মুগ্ধ মার্কিন ট্রমা কাউন্সিলর জয়া বার্লিনের পরিবার

প্রকাশ: ০১:৫৭, ১২ জুলাই ২০২৬

বাংলাদেশের ট্রেনে ভ্রমণে মুগ্ধ মার্কিন ট্রমা কাউন্সিলর জয়া বার্লিনের পরিবার

বাংলাদেশের ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা নিতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী ও ট্রমা কাউন্সিলর জয়া বার্লিন (Joya Berlin) তাঁর সাত সদস্যের পরিবার নিয়ে ঢাকা থেকে ফরিদপুর পর্যন্ত ট্রেন ভ্রমণ করেছেন।

এ তথ্য জানিয়েছেন লেখক ও সাংবাদিক মাহমুদুল ইসলাম। নিজের ফেসবুক পোস্টে তিনি জানান, জয় বার্লিনের ফেসবুক পেজের নাম "Joya Apu Tries Anything"। পেজটির নাম দেখে তাঁর মনে হয়েছিল, বাংলাদেশের ট্রেনে ভ্রমণের অভিজ্ঞতা নিতে তিনি আগ্রহী হতে পারেন। এরপর তিনি জয় বার্লিনকে ঢাকার কোলাহল থেকে ফরিদপুরের সবুজ প্রকৃতির মধ্য দিয়ে একটি ট্রেন ভ্রমণের আমন্ত্রণ জানান।

আমন্ত্রণ গ্রহণ করে জয় বার্লিন তাঁর সাত সদস্যের পুরো পরিবার নিয়ে বাংলাদেশ রেলওয়ের ট্রেনে ভ্রমণে অংশ নেন।

ভ্রমণের সবচেয়ে স্মরণীয় মুহূর্ত ছিল পদ্মা সেতু হয়ে বিশাল পদ্মা নদী পার হওয়ার সময়। ধূসর আকাশের নিচে নদীর অপরূপ সৌন্দর্য দেখে জয় বার্লিনের ছোট মেয়ে অ্যামি উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, "কী সুন্দর!"

মাহমুদুল ইসলাম বলেন, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা বিদেশি অতিথিদের কাছে নতুন এক অনুভূতি তৈরি করেছে। তাঁর মতে, এমন উদ্যোগ দেশের পর্যটন ও রেলভ্রমণকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তুলতে ভূমিকা রাখতে পারে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন