ঢাকা, সোমবার, ২৭ জুলাই ২০২৬

১১ শ্রাবণ ১৪৩৩

প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে অসুস্থ রেলওয়ের ওয়েম্যান, কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

প্রকাশ: ১৬:৫৫, ২৬ জুলাই ২০২৬

প্রচণ্ড গরমে কাজ করতে গিয়ে অসুস্থ রেলওয়ের ওয়েম্যান, কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের দাবি

ময়মনসিংহের ই/এন/ (EN) কেওয়াটখালী সেকশনের ২১ নম্বর গ্যাংয়ের ওয়েম্যান আরিফুল ইসলাম রেলপথে দায়িত্ব পালনকালে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়েন। কর্মরত অবস্থায় হঠাৎ মাথা ঘুরে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা দ্রুত তাকে নিরাপদ স্থানে নিয়ে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

সহকর্মীরা জানান, তীব্র তাপদাহের মধ্যেও নির্ধারিত দায়িত্ব পালন করতে গিয়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে তার শারীরিক অবস্থার খোঁজ রাখা হচ্ছে।

এ ঘটনায়  বাংলাদেশ রেলওয়ে প্রকৌশল বিভাগ কর্মচারী অ্যাসোসিয়েশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, "প্রচণ্ড গরমে মাঠপর্যায়ে কর্মরত ওয়েম্যান ও গ্যাং কর্মীদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা জরুরি। তাপদাহের সময় পর্যাপ্ত বিশ্রাম, বিশুদ্ধ পানীয় পানি, প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি অসুস্থ কর্মী আরিফুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করছি।"

সংগঠনটি আরও জানায়, কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা গেলে দুর্ঘটনার ঝুঁকি কমবে এবং রেলপথ রক্ষণাবেক্ষণের কাজ আরও নিরাপদ ও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন