ঢাকা, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

৮ শ্রাবণ ১৪৩৩

শান্টিং চলাকালে ইঞ্জিনের ধাক্কায় পয়েন্টসম্যান গুরুতর আহত, ঝুঁকি ভাতা চালুর দাবি জোরালো

প্রকাশ: ০০:০৭, ২৩ জুলাই ২০২৬

শান্টিং চলাকালে ইঞ্জিনের ধাক্কায় পয়েন্টসম্যান গুরুতর আহত, ঝুঁকি ভাতা চালুর দাবি জোরালো

চট্টগ্রামে শান্টিং কার্যক্রম চলাকালে ইঞ্জিনের ধাক্কায় এক পয়েন্টসম্যান গুরুতর আহত হয়েছেন। সোমবার (২১ জুলাই) রাত আনুমানিক ১০টা ৪০ মিনিটে ডাউন ভার্সিটি ট্রেন ও PLC-এর মাধ্যমে শান্টিং পরিচালনার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহত পয়েন্টসম্যানকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এতে তার মাথা, ঘাড় ও বাম হাতে গুরুতর আঘাত লাগে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তার মস্তিষ্কে রক্ত জমাট (ব্রেইন হেমাটোমা) রয়েছে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

সহকর্মীরা আহত পয়েন্টসম্যানের দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন।

এদিকে, এ দুর্ঘটনার পর আবারও পয়েন্টসম্যানদের জন্য ঝুঁকি ভাতা চালুর দাবি জোরালো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে শান্টিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করলেও পয়েন্টসম্যানরা এখনো কোনো ঝুঁকি ভাতা পান না। তাই তাদের কাজের ঝুঁকি বিবেচনায় দ্রুত ঝুঁকি ভাতা চালু এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্টদের মতে, এমন দুর্ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি ঝুঁকিপূর্ণ দায়িত্বে নিয়োজিত কর্মীদের যথাযথ সুরক্ষা ও প্রাপ্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন