ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

২৯ শ্রাবণ ১৪৩৩

ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ফরহাদ হোসেন রাজ : সংবাদদাতা

প্রকাশ: ১৩:২০, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৩:২১, ১৩ আগস্ট ২০২৬

ক্যান্টনমেন্টে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মৃত্যু

ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, তিস্তা এক্সপ্রেস ট্রেনটি দেওয়ানগঞ্জ বাজারের উদ্দেশে যাওয়ার সময় ক্যান্টনমেন্ট সিগন্যাল পোস্টের কাছে ওই যুবক ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
নিহত যুবকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্তে রেলওয়ে পুলিশ কাজ করছে।
কেউ যদি নিহত যুবককে চিনে থাকেন বা তাঁর পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানেন, তাহলে বিমানবন্দর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।
যোগাযোগ:
এসআই আব্দুর রাজ্জাক
রেলওয়ে পুলিশ ফাঁড়ি, বিমানবন্দর স্টেশন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন