ঢাকা, বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

২৯ শ্রাবণ ১৪৩৩

রাজশাহীতে রেলওয়ে কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেফতার

হোসাইন রাজিব: রাজশাহী

প্রকাশ: ১৪:১৬, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৪:১৮, ১৩ আগস্ট ২০২৬

রাজশাহীতে রেলওয়ে কর্মকর্তাদের ওপর হামলার ঘটনায় দুই আসামি গ্রেফতার

গত ৭ আগস্ট ২০২৬ সরকারি দায়িত্ব পালনকালে রেলওয়ের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (রাজশাহী) জনাব আহসানুল্লাহ ভূঁইয়া ও রেলওয়ে কর্মচারীদের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—আবুল হাসেম (৪৬) ও বাবু (৫০)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জের জামতৈল এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রেলওয়ে পুলিশ রাজশাহী থানার সাব-ইন্সপেক্টর (আয়ু) জনাব তৈয়ব বিষয়টি নিশ্চিত করে রেল নিউজকে জানান, চাঁপাইনবাবগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় জামতৈল বাজার  এলাকার একটি বাসা থেকে ওই দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীতে নিয়ে আসা হয় এবং আদালতে প্রেরণ করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন