শিরোনাম
ফরহাদ হোসেন রাজ কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: ১৬:২৮, ১৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:২৮, ১৩ আগস্ট ২০২৬
মানিকখালীতে হঠাৎ থেমে গেল বিজয় এক্সপ্রেস, গচিহাটায় অপেক্ষায় কিশোরগঞ্জ এক্সপ্রেস
হঠাৎ যান্ত্রিক ত্রুটি! জামালপুর অভিমুখী বিজয় এক্সপ্রেস মানিকখালী থ্রু অতিক্রম করার সময় হঠাৎ থেমে গেছে। ট্রেনটি বর্তমানে মানিকখালী স্টেশন থেকে কিছুটা দূরে অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা ০৭ মিনিটের আপডেট অনুযায়ী, ট্রেনটি যান্ত্রিক সমস্যার কারণে আটকে আছে বলে জানা গেছে। এতে ট্রেনের যাত্রীদের মধ্যে তৈরি হয়েছে উৎকণ্ঠা ও অনিশ্চয়তা।
এদিকে, একই রুটে ঢাকামুখী কিশোরগঞ্জ এক্সপ্রেস গচিহাটা এলাকায় অবস্থান করবে বলে জানা গেছে। ফলে রেলপথে সাময়িক পরিস্থিতি নিয়ে যাত্রীদের মধ্যে দেখা দিয়েছে বাড়তি উদ্বেগ।
বিজয় এক্সপ্রেসের যান্ত্রিক ত্রুটি কতক্ষণে ঠিক হবে এবং ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে—এখন সেটিই যাত্রীদের বড় প্রশ্ন।