শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১৭:০৭, ১২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৭:০৮, ১২ আগস্ট ২০২৬
যাত্রীসেবার মান উন্নয়ন, রেলওয়ের বিভিন্ন সমস্যা চিহ্নিতকরণ এবং যাত্রীদের মতামত জানতে জামালপুর রেলস্টেশনে ঢাকা বিভাগের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ আগস্ট) দুপুর ১২টায় ঢাকা রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান-এর উদ্যোগে এ গণশুনানির আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মো. মহববতজান চৌধুরীসহ রেলওয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
গণশুনানিতে যাত্রী, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীরা রেলস্টেশনের বিভিন্ন সমস্যা, যাত্রীসেবার মান, নিরাপত্তা এবং বিদ্যমান সুযোগ-সুবিধা নিয়ে তাদের মতামত ও অভিযোগ তুলে ধরেন।
ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এ বি এম কামরুজ্জামান উপস্থিত সবার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
এ সময় রেলওয়ের সেবাকে আরও জনবান্ধব, নিরাপদ ও কার্যকর করতে যাত্রীদের সঙ্গে নিয়মিত মতবিনিময় এবং তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।
গণশুনানির মাধ্যমে যাত্রীদের সমস্যা সরাসরি শুনে দ্রুত সমাধানের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।