ঢাকা, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

১৮ ভাদ্র ১৪৩৩

ট্রেনে ধর্ষণ: ক্যান্টিন বয়ের ১৬৪ ধারায় জবানবন্দি

নিজস্ব প্রতিবেদক:

প্রকাশ: ১৩:৩১, ২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:৩১, ২ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে ধর্ষণ: ক্যান্টিন বয়ের ১৬৪ ধারায় জবানবন্দি

কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনে নারী যাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার হওয়া ক্যান্টিন বয় আবু বকর সিদ্দিক (২২) আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে তিনি ওই নারীর সঙ্গে শারীরিক সম্পর্কের কথা স্বীকার করেছেন। তবে তার দাবি, ওই নারীই তাকে শারীরিক সম্পর্কে বাধ্য করেছিলেন।

আদালতে দেওয়া জবানবন্দিতে আবু বকর সিদ্দিক জানান, তিনি প্রায় আট বছর ধরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ক্যান্টিনে কর্মরত। ৩১ আগস্ট ডিউটিরত অবস্থায় এক সন্দেহজনক নারী যাত্রীকে দুই পুলিশ সদস্য ক্যান্টিনে নিয়ে আসেন। ওই নারীর ব্যাগ তল্লাশি করা হলেও তার কাছে কোনো কিছু পাওয়া যায়নি। পরে তাকে আবার সিটে দিয়ে আসা হয়।

জবানবন্দিতে তিনি আরও বলেন, পরবর্তীতে ওই নারী আবার ক্যান্টিনে আসেন। তাকে একাধিকবার ক্যান্টিন থেকে চলে যেতে বললেও তিনি যেতে চাননি। একপর্যায়ে তিনি ক্যান্টিনে শুয়ে পড়েন। প্রায় ১০ থেকে ১৫ মিনিট পর ওই নারী তার কাছে এসে পায়ে পড়ে তাকে জড়িয়ে ধরেন এবং শারীরিক সম্পর্ক করতে চাপ দেন।

আবু বকর সিদ্দিকের ভাষ্য অনুযায়ী, তিনি প্রথমে বাধা দিলেও পরে ওই নারীর চাপে রাজি হন। প্রায় পাঁচ মিনিট তাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়। এরপর তিনি ওই নারীকে ক্যান্টিন থেকে বের করে দেন এবং পরে ঘুমিয়ে পড়েন। এরপরের ঘটনা তার জানা নেই বলে জবানবন্দিতে উল্লেখ করেন।

আদালতে জবানবন্দি দেওয়ার পর আসামির জবানবন্দি তাকে পড়ে শোনানো হলে তিনি তা সঠিক বলে স্বীকার করেন এবং নিজের নাম স্বাক্ষর করেন।

এদিকে, ঘটনাটি নিয়ে পুলিশি তদন্ত অব্যাহত রয়েছে। জবানবন্দিতে আসামির দেওয়া বক্তব্য এবং মামলার অভিযোগ—দুই দিকই তদন্তে যাচাই করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন