শিরোনাম
মোঃ জাকির হোসেন, নীলফামারী সংবাদদাতা
প্রকাশ: ১৮:২৯, ১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৩১, ১ সেপ্টেম্বর ২০২৬
সংগৃহীত ছবি
বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাস্ট্রের রাষ্ট্রদূত উত্তরবঙ্গ সফরের অংশ হিসেবে দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শন করেছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ৩ টায় তিনি এই সফরে আসেন রাষ্ট্রদূত মি. ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। সৈয়দপুর রেলওয়ে কারখানায় পৌছলে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানান, রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক (ডিএস) শাহ সুফী নুর মোহাম্মদ, কার্য ব্যবস্থাপক (ডাব্লু এম) মমতাজুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ, শ্রমিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ।
সেখানে রেলওয়ে কারখানায় রাখা বিট্রিশ দ্বিতীয় রাণী এলিজাবেথের স্মৃতিময় ঐতিহাসিক ট্রেন প্রেসিডেন্ট সেলুন, রেলওয়ে কারখানার বিভিন্ন সপ, রেলওয়ে যাদুঘরসহ বিট্রিশদের নির্মিত বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। পরে তিনি ঐতিহাসিক ক্যাথলিক গির্জা, খ্রিস্টান কবরস্থান ও সংলগ্ন চিনি মসজিদ পরিদর্শন করেন।
এর আগে তিনি দিনাজপুরের পার্বতীপুর থেকে নীলসাগর এক্সপ্রেস ট্রেনে সৈয়দপুর রেলওয়ে স্টেশনে এস পৌছান। সেখানে সফরকারী দলকে স্বাগত জানান, নীলফামারী অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওন, জেলা পুলিশ সুপার ফরহাদ হোসেন, সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার মোঃ শফিকুর রহমান, সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহা ফাতেহা তাকমিলা ও সহকারী কমিশনার (ভুমি) সাব্বির হোসেন।
পরিদর্শনকালে মার্কিন রাষ্টদূতের সফর সঙ্গী হিসেবে ছিলেন তার স্ত্রী ডিয়ান ডাওকে, আমেরিকান এম্বেসির কর্মকর্তা মো. সৈয়দ ফাওজুস সালেহীন, পলিটিক্যাল স্পেশালিস্ট মি. ফিরোজ আহমেদ। তার সফর উপলক্ষ্যে ব্যাপক পুলিশী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় সৈয়দপুর রেলওয়ে স্টেশনসহ পুরো শহর। বিশেষ করে তার পরিদর্শনের স্থান সমুহ।
সৈয়দপুর সফর প্রসঙ্গে মার্কিন রাস্ট্রদূত বলেন, আমি মাত্রই বাংলাদেশ রেলওয়েতে আমার জীবনের প্রথম ভ্রমন সম্পন্ন করলাম। এটি একটি চমৎকার সফর ছিল। আমি ট্রেনে ভ্রমন করতে খুবই ভালোবাসি এবং বিশে^র নানা দেশে আমি ট্রেনে ভ্রমন করেছি। তবে এই ভ্রমনটি খুবই বিশেষ ছিলো। তিনি বলেন, যুক্তরাষ্ট্র শুরুর দিক থেকেই বাংলাদেশ রেলওয়ের সঙ্গে যুক্ত রয়েছে। আজকে ট্রেনের যে লোকোমোটিভ বা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে তা যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান প্রগ্রেস রেল এর তৈরী।