ঢাকা, রোববার, ৩০ আগস্ট ২০২৬

১৫ ভাদ্র ১৪৩৩

ট্রেন আসতে দেখে হঠাৎ শুয়ে পড়েন রেললাইনে, মুহূর্তেই দ্বিখণ্ডিত যুবক

প্রকাশ: ১০:৫১, ৩০ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৫১, ৩০ আগস্ট ২০২৬

ট্রেন আসতে দেখে হঠাৎ শুয়ে পড়েন রেললাইনে, মুহূর্তেই দ্বিখণ্ডিত যুবক

চট্টগ্রাম নগরীর জান আলী হাট রেলস্টেশন এলাকায় ট্রেনের নিচে শুয়ে প্রাণ দিলেন এক যুবক। তিনি নগরীতে ব্যবসা করতেন। তবে তার ব্যবসা বন্ধ হয়ে যাওয়ায় পরিবার নিয়ে হতাশায় ভুগছিলেন তিনি।

শনিবার (২৯ জুলাই) দুপুর ৩টার দিকে জান আলী হাট রেলস্টেশনের মৌলভীবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে ষোলশহর স্টেশনের রেল পুলিশ গিয়ে খণ্ডিত লাশ উদ্ধার করে।

নিহত ওই যুবকের নাম টিটু দাশ (৩৫)। তিনি রাউজানের ৫ নম্বর ওয়ার্ড নোয়াপাড়া গোজরা মৃত দুলাল দাশের ছেলে।

জানা গেছে, টিটু দাশ পরিবার নিয়ে নগরীর মোহরা এলাকায় থাকতেন। ওই এলাকায় তার একটি দোকান ছিল। দোকান বন্ধ হয়ে যাওয়ায় অভাবে পড়েন। এরপর হতাশা ভুগতে থাকেন। বিপরীত দিক থেকে চট্টগ্রামমুখি ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেন আসতে দেখে হঠাৎ রেললাইনে শুয়ে পড়েন। এরপর মুহূর্তেই ট্রেনে কাটা পড়ে প্রাণ যায় তার।

চট্টগ্রাম রেলওয়ে জিআরপি থানার ওসি সুজন কুমার দে জানান, এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন