শিরোনাম
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: ১২:০২, ৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:০২, ৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ২০ মিনিটের দিকে স্টেশনের ৪ নম্বর প্ল্যাটফর্মে এ দুর্ঘটনা ঘটে। কমলাপুর থেকে জামালপুরগামী একটি ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। এতে তার মাথা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার পরিচয় শনাক্তে সংশ্লিষ্টরা কাজ করছেন।