শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৮:০৩, ৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:০৩, ৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ রেলওয়ের সিভিল ইঞ্জিয়ারিং বিভাগের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-১ শাখা থেকে এ সংক্রান্ত দপ্তরাদেশ জারি করা হয়েছে।
দপ্তরাদেশ অনুযায়ী, রাজশাহীর ট্র্যাক সাপ্লাই অফিসার মোঃ মোস্তাফিজুর রহমানকে পাকশীর সেতু প্রকৌশলী পদে বদলি করা হয়েছে। রাজশাহীর নির্বাহী প্রকৌশলী (পিএন্ডডি) (চলতি দায়িত্ব) বীরবল মন্ডলকে ট্র্যাক সাপ্লাই অফিসার, রাজশাহী (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
এ ছাড়া পাকশীর বিভাগীয় প্রকৌশলী-১ (চলতি দায়িত্ব) মোঃ আব্দুল হানিফকে নির্বাহী প্রকৌশলী (পিএন্ডডি), রাজশাহী (চলতি দায়িত্ব) পদে বদলি করা হয়েছে। রেলভবন, ঢাকার উপপরিচালক (প্রকৌশল) (চলতি দায়িত্ব) গৌতম বিশ্বাসকে বিভাগীয় প্রকৌশলী-১, পাকশী (চলতি দায়িত্ব) পদে পদায়ন করা হয়েছে।
বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের পার্সোনেল-১ শাখার উপপরিচালক জান্নাতুল ফেরদৌসের স্বাক্ষরে এ দপ্তরাদেশ জারি করা হয়।