ঢাকা, সোমবার, ০৬ এপ্রিল ২০২৬

২২ চৈত্র ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৭

অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) হিসেবে দায়িত্বে ফকির মো. মহিউদ্দিন

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৬:৪৫, ৫ এপ্রিল ২০২৬

অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) হিসেবে দায়িত্বে ফকির মো. মহিউদ্দিন

বাংলাদেশ রেলওয়ের এক প্রজ্ঞাপনে কর্মকর্তাদের মধ্যে বদলি ও পদায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে প্রেষণে দায়িত্ব পালন করা কর্মকর্তা ফকির মো. মহিউদ্দিন-কে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক), বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ফকির মো. মহিউদ্দিন এতদিন প্রেষণে মহাব্যবস্থাপক (প্রকল্প) ও প্রকল্প পরিচালক হিসেবে “বাংলাদেশ রেলওয়ের জন্য ২০টি মিটারগেজ ডিজেল ইলেকট্রিক লোকোমোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ” শীর্ষক প্রকল্পের দায়িত্ব পালন করছিলেন।

নতুন পদায়নের মাধ্যমে তিনি অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি নিজের দায়িত্বের অতিরিক্ত হিসেবে উক্ত প্রকল্পের মহাব্যবস্থাপক (প্রকল্প) ও প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করবেন।এদিকে একই প্রজ্ঞাপনে অতিরিক্ত মহাপরিচালক (রোলিং স্টক) পদে দায়িত্বে থাকা আহমেদ মাহবুব চৌধুরী-কে সরকারি রেল পরিদর্শক হিসেবে রেলপথ পরিদর্শন অধিদপ্তর, ঢাকায় বদলি করে পদায়ন করা হয়েছে।

রেলওয়ে সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এই পদায়নের ফলে রোলিং স্টক ব্যবস্থাপনা ও নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহ প্রকল্পের কাজ আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন