ঢাকা, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

৬ কার্তিক ১৪৩৩

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৪ ঘণ্টা রেলপথ অবরোধ

প্রকাশ: ১৩:৫৪, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:৫৫, ২১ অক্টোবর ২০২৬

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে ৪ ঘণ্টা রেলপথ অবরোধ

নীলফামারীর দারোয়ানী রেলস্টেশনে আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে চার ঘণ্টা ধরে রেলপথ অবরোধ করে রেখেছেন স্থানীয় বাসিন্দারা। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া এ কর্মসূচির কারণে চিলাহাটি থেকে খুলনাগামী রকেট মেইল ও সীমান্ত এক্সপ্রেস ট্রেন আটকে পড়ে।

এতে ওই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

সকালে দারোয়ানী রেলস্টেশন এলাকায় ব্যানার নিয়ে মানববন্ধন করেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা রেললাইনে অবস্থান নিয়ে ট্রেন চলাচল বন্ধ করে দেন। তাদের দাবি, দারোয়ানী স্টেশনে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতির ব্যবস্থা করতে হবে।

আন্দোলনকারী জামিয়ার রহমান বলেন, ‘আমাদের এখানে শুধু একটি লোকাল ট্রেন থামে। স্টেশনটি অনেক পুরনো। আমরা চাই, এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের যাত্রাবিরতি দেওয়া হোক।’

আরেক আন্দোলনকারী সাফিন আহমেদ বলেন, ‘আমার বাবা-দাদারাও এই স্টেশন থেকে বিভিন্ন ট্রেনে যাতায়াত করতেন।

আগে দুই-তিনটি ট্রেন থামত। এখন শুধু সকালে একটি ট্রেন থামে। আমরা এখানে অন্তত দুটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ চাই।’

নীলফামারী রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার ময়নুল হোসেন বলেন, সকাল ৯টা ১৩ মিনিটে সীমান্ত এক্সপ্রেস নীলফামারী স্টেশনে প্রবেশ করে। এরই মধ্যে তিনি জানতে পারেন, দারোয়ানী স্টেশনে রকেট মেইল ট্রেন থামিয়ে আন্দোলন করছেন স্থানীয় বাসিন্দারা।

তখন পর্যন্ত ট্রেনটি ছেড়ে যায়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন