ঢাকা, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

১১ অগ্রাহায়ণ ১৪৩৩

মাইলেজসহ বেতনের দাবিতে রানিং স্টাফদের নতুন কর্মসূচি ঘোষণা।

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ১৭:৪৭, ২৫ নভেম্বর ২০২৬

মাইলেজসহ বেতনের দাবিতে রানিং স্টাফদের নতুন কর্মসূচি ঘোষণা।

[4:51 PM, 11/25/2026] Selim Vai: বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক-কর্মচারীদের মাইলেজসহ বেতন প্রদানের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি: বি-১৮৭৮)। একই সঙ্গে ২০২৫ ব্যাচের সহকারী লোকোমোটিভ মাস্টারদের (এএলএম) মাইলেজসহ বেতন না পাওয়া পর্যন্ত ইন্ডিপেনডেন্ট ডিউটি না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ের হলরুমে পাহাড়তলী, সিজিপিওয়াই ও লাকসাম শাখার উদ্যোগে আয়োজিত এক যৌথ সাধারণ সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় বিপ্লবী সাধারণ সম্পাদক ও রানিং স্টাফদের নেতা মো. মজিবুর রহমান। এ সময় কেন্দ্রীয় ও বিভিন্ন শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় সিদ্ধান্ত হয়, এএলএম ২০২৫ ব্যাচের সদস্যরা মাইলেজসহ বেতন না পাওয়া পর্যন্ত আগামী ২৯ নভেম্বর রাত ১২টা থেকে কোনো ইন্ডিপেনডেন্ট ডিউটি করবেন না। এ সময় তারা প্রশিক্ষণার্থী হিসেবে দায়িত্ব পালন করবেন। এ বিষয়ে আগামীকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সংশ্লিষ্ট লোকোসেডের ইনচার্জদের মাধ্যমে ডিএমই বরাবর লিখিত চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া আগামী ২৯ নভেম্বর দেশের সব শাখায় একযোগে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দেওয়া হয়। নতুন পে-স্কেল অনুযায়ী বেতনের সঙ্গে মাইলেজ প্রদান এবং এএলএম ২০২৫ ব্যাচের মাইলেজসহ বেতন নিশ্চিত করার দাবিতে এ কর্মসূচি পালন করা হবে।

সভায় সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান রানিং স্টাফদের ন্যায্য অধিকার আদায়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি ঘোষিত কর্মসূচি এবং পরবর্তী কর্মসূচিগুলো সফলভাবে বাস্তবায়নে কেন্দ্রীয় ও শাখা নেতৃবৃন্দকে প্রয়োজনীয় নির্দেশনা দেন। মাইলেজসহ বেতনের দাবিতে রানিং স্টাফদের নতুন কর্মসূচি ঘোষণা 

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন