শিরোনাম
রেল নিউজ ডেস্ক
প্রকাশ: ১৪:৫৮, ২৪ নভেম্বর ২০২৬
আজ ২৪ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ১১:১০ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার পাঘাচং এলাকায় রেলপথ অবরোধ করেন স্থানীয় এলাকাবাসী।
এতে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হলে সকাল ১১টা ৫৫ মিনিটে কালনী এক্সপ্রেস ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
উল্লেখ্য, ‘বরিশল’ নামে নতুন উপজেলা গঠনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।
এ বিষয়ে আগামীকাল পাঘাচং চান্দুপুর গরুর বাজারে প্রতিবাদ সমাবেশের আয়োজন করার কথা রয়েছে এলাকাবাসীর।
স্থানীয় কয়েকটি সূত্রের দাবি, মাছিহাতা ইউনিয়নবাসী বর্তমান সদর উপজেলা ছেড়ে প্রস্তাবিত নতুন উপজেলায় অন্তর্ভুক্ত হতে রাজি নন। মূলত এই দাবিকে কেন্দ্র করেই আজকের রেলপথ অবরোধের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।