ঢাকা, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

২৬ আষাঢ় ১৪৩৩

রেলের পরিত্যক্ত কোয়ার্টারে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান

ফরহাদ হোসেন রাজ, কিশোরগঞ্জ সংবাদদাতা

প্রকাশ: ২২:৫১, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ২২:৫১, ১০ জুলাই ২০২৬

রেলের পরিত্যক্ত কোয়ার্টারে অবৈধ বিদ্যুৎ ব্যবহার বন্ধে প্রশাসনের অভিযান

রেলওয়ের পরিত্যক্ত কোয়ার্টার ও আশপাশের এলাকায় অবৈধ বিদ্যুৎ সংযোগের বিষয়টি আমলে নিয়ে অভিযান পরিচালনা করেছে রেলওয়ে প্রশাসন। অভিযানে একাধিক অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে এ বিষয়ে  রেল নিউজে সংবাদ প্রকাশ হয়।

রেলওয়ে সূত্র জানায়, দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তি অনুমতি ছাড়াই বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে আসছিলেন। সংবাদ প্রকাশের পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট বিভাগকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এর পরপরই অভিযান চালিয়ে অবৈধ সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করা হয়।

রেলওয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সম্পদের অবৈধ ব্যবহার কোনোভাবেই বরদাশত করা হবে না। ভবিষ্যতেও এ ধরনের অনিয়ম রোধে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত থাকবে। একইসাথে অবৈধভাবে সরকারি বিদ্যুৎ ব্যবহারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়টিও প্রক্রিয়াধীন রয়েছে।স্থানীয়রা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অনিয়মের বিরুদ্ধে গণমাধ্যমের অনুসন্ধানী প্রতিবেদন এবং প্রশাসনের দ্রুত পদক্ষেপ জনস্বার্থ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন