ঢাকা, শনিবার, ০৬ জুন ২০২৬

২২ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৯ জ্বিলহজ্জ ১৪৪৭

টিকিট কাটতে বলায় দোলনচাঁপা এক্সপ্রেসে টিটিই-কে মারধর, অভিযুক্ত যাত্রী আটক

হোসাইন রাজিব, স্টাফ রিপোর্টার (পশ্চিমঅঞ্চল)

প্রকাশ: ২০:০৪, ৫ জুন ২০২৬ | আপডেট: ২০:০৪, ৫ জুন ২০২৬

টিকিট কাটতে বলায় দোলনচাঁপা এক্সপ্রেসে টিটিই-কে মারধর, অভিযুক্ত যাত্রী আটক

টিকিট কাটতে বলায় দোলনচাঁপা এক্সপ্রেসে টিটিই-কে মারধর, অভিযুক্ত যাত্রী আটক

চলন্ত ট্রেনে জরিমানাসহ টিকিট কাটতে বলায় দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের এক কর্তব্যরত ট্রেন টিকিট পরিক্ষক (টিটিই) মারধরের অভিযোগ উঠেছে আতিক (২২) নামের এক বিনা টিকিটের যাত্রীর বিরুদ্ধে। আজ ৫ই জুন (শুক্রবার) ট্রেনটি গাইবান্ধা স্টেশন পার হওয়ার পর এই ঘটনা ঘটে। অভিযুক্ত যাত্রী আতিক গাইবান্ধা থেকে ভোমরাদহ যাচ্ছিলেন বলে জানা গেছে। পরবর্তীতে তাকে রেলওয়ে পুলিশের সহায়তায় কাউনিয়া স্টেশনে নামিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী টিটিই জানান, আজ শুক্রবার নিয়মিত চেকিংয়ের অংশ হিসেবে তিনি দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনে টিকিট পরীক্ষা করছিলেন। ট্রেনটি গাইবান্ধা স্টেশন পার হওয়ার পর ভোমরাদহগামী যাত্রী আতিকের কাছে টিকিট দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। এরপর নিয়ম অনুযায়ী জরিমানাসহ ভাড়া দাবি করায় ওই যাত্রী ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং ভাড়া দিতে অস্বীকার করে দেখে নেওয়ার হুমকি দেন।

এক পর্যায়ে ওই যাত্রী কর্তব্যরত টিটিই-কে লক্ষ্য করে উপর্যুপরি কিল-ঘুষি মারেন। এতে ভুক্তভোগী টিটিই'র বাম গাল ও দাঁতে গুরুতর আঘাত লাগে। এই পরিস্থিতিতে ট্রেনের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে দায়িত্বরত রেলওয়ে পুলিশ (জিআরপি) সহায়তায় অভিযুক্ত যাত্রী আতিককে কাউনিয়া স্টেশনে নামিয়ে নেওয়া হয়।

রেলওয়ে সূত্রে জানা গেছে, কাউনিয়া স্টেশনে নামানোর পর অভিযুক্ত আতিক ও তার পরিবার নিজের ভুল স্বীকার করে টিটিই'র কাছে লিখিত ও মৌখিকভাবে ক্ষমা প্রার্থনা করে।

এ বিষয়ে ভুক্তভোগী টিটিই জানান,
অন্যায়ভাবে আমার গায়ে হাত তোলা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। এতে আমার বাম গাল ও দাঁতে আঘাত লেগেছে। যাত্রীটি পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করেছে, ছেলেটি একজন শিক্ষার্থী। এই বয়সে তার নামে মামলা হলে ভবিষ্যৎ ও জীবনটাই নষ্ট হয়ে যাবে। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে আমরা মামলার সিদ্ধান্ত থেকে সরে এসেছি। আইন অনুযায়ী নির্দিষ্ট জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন