Deprecated: Creation of dynamic property I18N_Arabic::$Date is deprecated in /home/etcnews/railnews24.com/common/I18N/Arabic.php on line 229

ঢাকা, সোমবার, ২২ জুন ২০২৬

৮ আষাঢ় ১৪৩৩, ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

জনসেবার মান বাড়াতে পরিবহন খাতে নতুন উদ্যোগের ঘোষণা

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ০৯:৪১, ৫ মে ২০২৬ | আপডেট: ০৯:৪২, ৫ মে ২০২৬

জনসেবার মান বাড়াতে পরিবহন খাতে নতুন উদ্যোগের ঘোষণা

ছবি: সংগৃহীত

জেলা প্রশাসক সম্মেলন ২০২৬-এর পঞ্চম অধিবেশন অনুষ্ঠিত হয়েছে গুরুত্বপূর্ণ আলোচনা ও দিকনির্দেশনার মধ্য দিয়ে। অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রী শেখ রবিউল আলম এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি এবং নৌপরিবহন মন্ত্রণালয় ও সেতু বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি।

অধিবেশনে দেশের সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, অবকাঠামো শক্তিশালীকরণ এবং সমন্বিত পরিবহন ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর চলমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও মতবিনিময় করা হয়।অধিবেশন শেষে সড়ক ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম এমপি উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি জানান, দেশের পরিবহন খাতে চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সরকার কাজ করে যাচ্ছে এবং জনসেবার মান বাড়াতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

সম্মেলনের এই অধিবেশনকে দেশের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন