শিরোনাম
বিশেষ প্রতিবেদক
প্রকাশ: ১৩:৪৫, ২৬ মে ২০২৬ | আপডেট: ১৩:৪৬, ২৬ মে ২০২৬
ঈদযাত্রায় টিকিট কালোবাজারি রোধে বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ১ লাখ মোবাইল নম্বর ও জাতীয় পরিচয়পত্রের (আইডি) তথ্য ব্লক করা হয়েছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
রবিবার (২৪ মে) ঈদযাত্রার প্রস্তুতি পরিদর্শনে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে এসে তিনি এ তথ্য জানান। এ সময় স্টেশনে উপস্থিত যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী এবং টিকিট সংগ্রহে কোনো ভোগান্তি হচ্ছে কিনা সে বিষয়ে খোঁজ নেন।
এ সময় কয়েকজন যাত্রী অভিযোগ করে বলেন, অনলাইনে সহজে টিকিট পাওয়া যাচ্ছে না। যাত্রীদের অভিযোগের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঈদযাত্রাকে কেন্দ্র করে টিকিট কালোবাজারি রোধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে ১ লাখ মোবাইল নম্বর ও আইডি ব্লক করা হয়েছে।
তিনি আরও বলেন, কালোবাজারি ও অসাধু চক্রের বিরুদ্ধে নজরদারি জোরদার করা হয়েছে, যাতে সাধারণ যাত্রীরা নির্বিঘ্নে টিকিট সংগ্রহ করে স্বস্তিতে ঈদযাত্রা করতে পারেন।