ঢাকা, শুক্রবার, ০৫ জুন ২০২৬

২১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১৮ জ্বিলহজ্জ ১৪৪৭

বাংলাদেশ রেলওয়েতে দুই কর্মকর্তার বদলি

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ২০:২২, ৪ জুন ২০২৬

বাংলাদেশ রেলওয়েতে দুই কর্মকর্তার বদলি

বাংলাদেশ রেলওয়ের দুই কর্মকর্তাকে বদলিপূর্বক নতুন পদে পদায়ন করেছে রেলপথ মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৪ জুন) রেলপথ মন্ত্রণালয়ের প্রশাসন-৫ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাংলাদেশ রেলওয়ের রাজশাহী অঞ্চলের চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট সুজিত  কুমার বিশ্বাসকে বদলি করে বাংলাদেশ রেলওয়ের সিআরবি, চট্টগ্রামে প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক পদে পদায়ন করা হয়েছে।।

অন্যদিকে, বাংলাদেশ রেলওয়ের সিআরবি চট্টগ্রামের প্রধান বাণিজ্যিক ব্যবস্থাপক  মোঃ মাহবুবুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে মহাপরিচালকের কার্যালয়ে সংযুক্ত করে রেলভবন, ঢাকায় পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন