ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬

৫ আষাঢ় ১৪৩৩, ০৩ মুহররম ১৪৪৮

গার্ড কাউন্সিল ঢাকা নির্বাচনে নবনির্বাচিতদের অভিনন্দন জানাল রেল শ্রমিক-কর্মচারী দল

বিশেষ প্রতিবেদক

প্রকাশ: ১৮:২৩, ১৮ জুন ২০২৬

গার্ড কাউন্সিল ঢাকা নির্বাচনে নবনির্বাচিতদের অভিনন্দন জানাল রেল শ্রমিক-কর্মচারী দল

গার্ড কাউন্সিল ঢাকা-এর ত্রি-বার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সভাপতি মো. সৈয়দ নাজমুল হাসান অপু, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম আরিফসহ নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও প্রাণঢালা অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

বৃহস্পতিবার এক শুভেচ্ছা বার্তায় সংগঠনটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি জানায়, নবনির্বাচিত নেতৃত্বের দক্ষ, দূরদর্শী ও বলিষ্ঠ পরিচালনায় গার্ড কাউন্সিল ঢাকা আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। পাশাপাশি সংগঠনটি সদস্যদের ন্যায্য অধিকার আদায়, পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও আশা প্রকাশ করা হয়।

শুভেচ্ছা বার্তায় আরও বলা হয়, নবনির্বাচিত নেতৃবৃন্দের উত্তরোত্তর সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হচ্ছে। একই সঙ্গে তাদের সকল ন্যায়সঙ্গত ও গঠনমূলক কর্মকাণ্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি সবসময় পাশে থাকবে এবং সার্বিক সহযোগিতা ও সমর্থন প্রদান করবে, ইনশাআল্লাহ।

বিবৃতিতে গার্ড কাউন্সিল ঢাকার নবনির্বাচিত নেতৃত্বের প্রতি শুভকামনা জানিয়ে সংগঠনের ঐক্য, পেশাগত মর্যাদা ও সদস্যদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন