ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৫ শ্রাবণ ১৪৩৩

লোকোমাস্টার কর্তৃক হামলায় আহত পয়েন্টসম্যান রাকিবকে হাসপাতালে দেখতে গেলেন সমিতির নেতৃবৃন্দ

প্রকাশ: ১৮:৪২, ২০ জুলাই ২০২৬

লোকোমাস্টার  কর্তৃক হামলায় আহত পয়েন্টসম্যান রাকিবকে হাসপাতালে দেখতে গেলেন সমিতির নেতৃবৃন্দ

বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান ও কর্মচারী সমিতির নেতৃবৃন্দ গুরুতর আহত পয়েন্টসম্যান রাকিবকে রাজধানীর রেলওয়ে হাসপাতালে গিয়ে খোঁজখবর নিয়েছেন।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা ৬টায় রেলওয়ে হাসপাতালে চিকিৎসাধীন রাকিবকে দেখতে যান সমিতির ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক সুমন সরকার এবং কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন হিমেল।

এ সময় তাঁরা আহত রাকিবের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন। পাশাপাশি তাঁর দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করেন।

নেতৃবৃন্দ এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ রেলওয়ে পয়েন্টসম্যান ও কর্মচারী সমিতির পক্ষ থেকে আহত রাকিবের দ্রুত আরোগ্য কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়। একই সঙ্গে কর্মক্ষেত্রে রেলওয়ে কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন