শিরোনাম
প্রকাশ: ১৩:০১, ২০ জুলাই ২০২৬
রবিবার (১৯ জুলাই) সন্ধ্যায় সান্তাহার রেলওয়ে স্টেশনের ৩ নম্বর প্ল্যাটফর্মের মহিলা বিশ্রামাগারের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
রেলওয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চিলাহাটি থেকে রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে মাদক উদ্ধার অভিযান চালানো হয়। ট্রেনটি সান্তাহার স্টেশনে পৌঁছালে তল্লাশির সময় টিকিটবিহীন এক যাত্রীকে সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে ট্রেন থেকে নামিয়ে দেহ তল্লাশি করে তার জিন্স প্যান্টের পকেট থেকে ৫০টি Tapentadol Tablets 100 mg এবং ৫টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি হলেন মো. রনি হোসেন (৩৯)। তিনি নওগাঁ সদর উপজেলার উপশেরপুর এলাকার বাসিন্দা।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক মূল্য প্রায় ৬ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় সান্তাহার রেলওয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার তদন্তভার এসআই (নিরস্ত্র) মো. ওবায়দুল হকের ওপর ন্যস্ত করা হয়েছে।
পাকশী রেলওয়ে জেলা পুলিশ জানিয়েছে, রেলপথে মাদক পরিবহন ও পাচার রোধে তাদের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
#বাংলাদেশ #রেলওয়ে #জিআরপি #অভিযান #আটক