শিরোনাম
প্রকাশ: ১৫:৩৫, ২০ জুলাই ২০২৬
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সংগ্রামী সাধারণ সম্পাদক এম আর মনজু-এর জন্মদিন উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল, চট্টগ্রাম শাখা।
জন্মদিন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মোঃ ইমরুল কায়েস, গার্ড গ্রেড-২, চট্টগ্রাম।
এ সময় তিনি এম আর মনজুর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফল নেতৃত্ব কামনা করেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হোক—এ প্রত্যাশাও ব্যক্ত করেন।
বাংলাদেশ রেলওয়ে গার্ডস কাউন্সিল, চট্টগ্রাম শাখার পক্ষ থেকে জানানো হয়, শ্রমিক-কর্মচারীদের অধিকার ও কল্যাণে এম আর মনজুর নেতৃত্ব ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদী।