শিরোনাম
প্রকাশ: ০০:৩৫, ২১ জুলাই ২০২৬
চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ৮ ও ৯ নম্বর প্ল্যাটফর্মের ছাদ থেকে রেলওয়ের বৈদ্যুতিক তার চুরির সময় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
আরএনবির সূত্রে জানা যায়, নিয়মিত টহল ও নজরদারির অংশ হিসেবে পরিচালিত অভিযানে চুরিকৃত লাল ও কালো রঙের কাটাতাঁরের বৈদ্যুতিক ক্যাবল/তারসহ মো. বেলাল হোসেন (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক বেলাল হোসেনের পিতার নাম মো. আফতাব হোসেন। তার স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার তিতাস উপজেলার ইসলামাবাদ ডাকঘরের মানিককান্দি গ্রামে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ী এলাকার মাঝির পোল (ফকির মাজার এলাকা)-এ বসবাস করতেন।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামতসহ আটক ব্যক্তিকে চট্টগ্রাম রেলওয়ে থানায় সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
রেলওয়ের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।