ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৬ শ্রাবণ ১৪৩৩

‘বার্থ থেকে সোজা আলামারিতে’, রেলের চাদর দিয়ে কুর্তা তৈরির অভিযোগ, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

প্রকাশ: ০১:০৩, ২১ জুলাই ২০২৬

‘বার্থ থেকে সোজা আলামারিতে’, রেলের চাদর দিয়ে কুর্তা তৈরির অভিযোগ, ভাইরাল ভিডিয়োয় বিতর্ক

রেলের এসি কামরায় যাত্রা করলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের জন্য রেলের তরফে চাদর, বালিশ, কম্বল-সহ নানা জিনিস দেওয়া হয়। রেলের তরফে অভিযোগ, প্রায়ই এই সব জিনিস চুরি হয়ে যায়। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিয়ো সেই বিতর্কই আবার উস্কে দিয়েছে। ভিডিয়োতে দেখা গিয়েছে, সাদা রঙের কুর্তা পরে এক ব্যক্তি বাজারের মধ্যে ঘুরছেন। কুর্তার পেছনে রয়েছে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র মার্কিং। সেই অবস্থায় ওই ব্যক্তির ভিডিয়ো রেকর্ডিং করা হলেও কোনও হেলদোল নেই তাঁর। সমাজ মাধ্যমে ভাইরাল ভিডিয়োয় ছড়িয়েছে বিতর্ক।

 

 

এই প্রতিবেদন থেকে যা জানবেন

  • ভাইরাল ভিডিয়োটি কোন জায়গার?

  • বিগত কয়েক বছরে কত সম্পত্তি চুরি হয়েছে রেলের?

  • কতটা আর্থিক ক্ষতির মুখে পড়েছে রেল?

  • কী মন্তব্য নেটিজ়েনদের?

কী দেখা যাচ্ছে ভাইরাল ভিডিয়োতে?

জানা গিয়েছে, ভাইরাল ভিডিয়োটি মধ্যপ্রদেশের গৌরিহর এলাকার। সাদা কাপড় দিয়ে তৈরি একটি কুর্তা পরে একজন বাজারে ঘুরছেন। বাজারে নানা জিনিসের দাম করে কেনাকাটাও করছেন। আর কুর্তার পেছনে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’র মার্কিং স্পষ্ট দেখা যাচ্ছে।

কী বলছে রেলের পরিসংখ্যান?

সমাজ মাধ্যমে ভিডিয়োটি ভাইরাল হতেই ছড়িয়েছে বিতর্ক। সম্প্রতি, রেলের সম্পত্তি চুরি যাওয়ার একটি খতিয়ান তুলে ধরেছিল ওয়েস্টার্ন রেল। সেই খতিয়ানেই বলা হয়েছিল, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত রেলে চুরির কারণে ১০৪.৫১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফেস টাওয়েল, ব্ল্যাঙ্কেট, চাদর, বালিশ, বালিশের কভার মিলিয়ে মোট ১.২৭ কোটি জিনিস চুরি হয়েছে রেলের এসি কামরা থেকে। এই চুরির কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখেও পড়েছে রেল। তার মধ্যেই রেলের চাদর দিয়ে তৈরি করা কুর্তা পরে এক ব্যক্তির ঘুরে বেড়ানোর এই ফুটেজে বিতর্ক তৈরি হয়েছে।

 

নেটিজ়েনদের কী বক্তব্য?

সমাজ মাধ্যমে অনেকেই তাঁদের মতামত জানিয়েছেন। কেউ বলেছেন, কী ভাবে রেলের সম্পত্তি এ ভাবে বাইরে গেল তার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া দরকার। আবার কেউ কেউ অভিযোগ করেছেন, এই ঘটনায় হয়তো রেলের কর্মীরাই জড়িত। তাঁরাই বাইরে বিক্রি করে দিচ্ছেন এই জিনিসগুলি। ‘বার্থ থেকে সোজা আলমারি অবধি সফর রেলের চাদরের’, এমন মন্তব্য করে মজাও করেছেন একজন। এই ঘটনায় রেলের তরফে কোনও মন্তব্য করা হয়নি।

১. ভাইরাল হওয়া ভিডিওটিতে ঠিক কী দেখা যাচ্ছে?

ভিডিওটিতে দেখা গেছে, এক ব্যক্তি বাজারে ঘুরে বেড়াচ্ছেন এবং কেনাকাটা করছেন। তাঁর পরনে রয়েছে সাদা রঙের একটি কুর্তা, যার পেছনে স্পষ্টভাবে ‘ওয়েস্টার্ন রেলওয়ে’ (Western Railway) লেখা মার্কিং রয়েছে। অর্থাৎ, রেলের তরফ থেকে দেওয়া চাদর দিয়েই ওই কুর্তা তৈরি করা হয়েছে বলে অভিযোগ।

২. ঘটনাটি কোথাকার?

জানা গিয়েছে, ভাইরাল হওয়া এই ভিডিওটি মধ্যপ্রদেশের গৌরিহর এলাকার।

৩. রেলের সম্পত্তি চুরির বিষয়ে ওয়েস্টার্ন রেলওয়ে কী তথ্য দিয়েছে?

ওয়েস্টার্ন রেলওয়ের দেওয়া একটি খতিয়ান অনুযায়ী, ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত রেলে চুরির কারণে মোট ১০৪.৫১ কোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

৪. ট্রেন থেকে সাধারণত কী কী জিনিস চুরি যায় এবং তার পরিমাণ কত?

রেলের এসি কামরা থেকে ফেস টাওয়েল, ব্ল্যাঙ্কেট, চাদর, বালিশ এবং বালিশের কভার চুরি যায়। ২০২২ সালের জানুয়ারি মাস থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে মোট ১.২৭ কোটি এ ধরনের জিনিস চুরি হয়েছে।

৬. এই ঘটনার পরিপ্রেক্ষিতে রেল কর্তৃপক্ষ কী পদক্ষেপ নিয়েছে?

এই নির্দিষ্ট ভিডিও বা ঘটনার বিষয়ে রেলের তরফ থেকে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন