ঢাকা, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

৫ শ্রাবণ ১৪৩৩

রেলস্টেশনে অসুস্থ ও বয়স্ক যাত্রীদের সেবায় ২০টি আধুনিক হুইলচেয়ার প্রদান-

প্রকাশ: ১৭:০৮, ২০ জুলাই ২০২৬

রেলস্টেশনে অসুস্থ ও বয়স্ক যাত্রীদের সেবায় ২০টি আধুনিক হুইলচেয়ার প্রদান-

অসুস্থ ও বয়স্ক যাত্রীদের যাতায়াত সহজ করতে হাসমত আলী ফাউন্ডেশনের উদ্যোগে বাংলাদেশ রেলওয়েকে ২০টি আধুনিক হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
সোমবার (২০ জুলাই) বিকেল ৪টায় হাসমত আলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মঈনুল ফারুক ঢাকা বিভাগের বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) এবিএম কামরুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে হুইলচেয়ারগুলো হস্তান্তর করেন।
রেলওয়ে সূত্রে জানা যায়, হুইলচেয়ারগুলো ময়মনসিংহ বিভাগের আওতাধীন মোট ১৫টি রেলস্টেশনে পর্যায়ক্রমে বিতরণ করা হবে, যাতে অসুস্থ, বয়স্ক ও চলাচলে অক্ষম যাত্রীরা সহজে সেবা গ্রহণ করতে পারেন।
অনুষ্ঠানে বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা মহাব্বাত জান চৌধুরীসহ রেলওয়ের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় সৈয়দ মঈনুল ফারুক ভবিষ্যতেও বাংলাদেশ রেলওয়ের সেবামূলক কার্যক্রমে আরও হুইলচেয়ার প্রদানসহ বিভিন্ন মানবিক উদ্যোগে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন