শিরোনাম
প্রকাশ: ২৩:৪২, ২০ জুলাই ২০২৬ | আপডেট: ২৩:৪৩, ২০ জুলাই ২০২৬
শ্রমিক প্রতিনিধি পদে মনোনয়ন ফর্ম সংগ্রহ করলেন মো. জাহাঙ্গীর আলম-
আজ (২০ জুলাই ২০২৬) বাংলাদেশ রেলওয়ের মেকানিক্যাল শাখা 'খ' গ্রুপ থেকে শ্রমিক প্রতিনিধি পদে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন রেলওয়ে শ্রমিক দল কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
এ সময় তিনি বলেন, নির্বাচিত হলে মেকানিক্যাল শাখার সকল কর্মচারীর ন্যায্য দাবি-দাওয়া, অধিকার ও কল্যাণ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন এবং কর্মচারীদের স্বার্থ রক্ষায় দৃঢ়ভাবে ভূমিকা পালন করবেন।