শিরোনাম
প্রকাশ: ০১:১৫, ২১ জুলাই ২০২৬
চলন্ত ট্রেনে নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হেনস্থা ও কটূক্তি করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল রেল পুলিশ। সোমবার বিকেলে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া-খড়্গপুর শাখার চেঙ্গাইল স্টেশনের কাছে ওই ঘটনার পরে অন্য যাত্রীরা অভিযুক্তকে ধরে ফেলেন। ট্রেনটি উলুবেড়িয়া স্টেশনে পৌঁছলে তাকে রেল পুলিশের হাতে তুলে দেওয়া হয়। রেল পুলিশ জানিয়েছে, মেয়েটির বাড়ি গ্রামীণ হাওড়ায়। সে এখানকার একটি হিন্দি স্কুলে পড়ে। এ দিন স্কুল ছুটির পরে সহপাঠীদের সঙ্গে ফেরার সময়ে ওই ঘটনা ঘটে। ধৃতের বাড়ি শ্যামপুরে। তদন্ত শুরু হয়েছে। ছাত্রীটির স্বাস্থ্য পরীক্ষা করানো হয়েছে।