ঢাকা, রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

৫ আশ্বিন ১৪৩৩

আখাউড়ায় মহানগর গোধূলীর স্টুয়ার্ডের ওপর যাত্রীর হামলা, চোখে গুরুতর আঘাত

রেল নিউজ ডেস্ক

প্রকাশ: ০০:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০০:২৯, ২০ সেপ্টেম্বর ২০২৬

আখাউড়ায় মহানগর গোধূলীর স্টুয়ার্ডের ওপর যাত্রীর হামলা, চোখে গুরুতর আঘাত

আখাউড়া রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ৭০৩ নম্বর মহানগর গোধূলী এক্সপ্রেসের স্টুয়ার্ড এমদাদের ওপর এক যাত্রী ও তার সহযোগীদের হামলার অভিযোগ উঠেছে। হামলায় এমদাদের এক চোখে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে।

জানা যায়, রোববার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার আগে বিনা টিকিটে দুই যাত্রী এসি কোচ নম্বর ২৫০৮ (জ)-এ ওঠার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত স্টুয়ার্ড এমদাদ তাদের বাধা দেন। এতে ওই যাত্রীরা তার ওপর ক্ষুব্ধ হন বলে অভিযোগ রয়েছে।

পরবর্তীতে মহানগর গোধূলী আখাউড়া স্টেশনে পৌঁছালে ওই যাত্রী দলবল নিয়ে স্টুয়ার্ড এমদাদের ওপর হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় কিল-ঘুষির আঘাতে তার এক চোখ গুরুতর জখম হয়। ঘটনার পর তার শারীরিক ও মানসিক অবস্থা ভালো নয় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ঘটনাটি আনুমানিক শনিবার (২৯ সেপ্টেম্বর)  সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটে। ট্রেন চলাচলরত থাকায় গার্ডের পক্ষ থেকে কন্ট্রোলে মেসেজ দেওয়া হয়েছে। এ ঘটনায় আগামীকাল(রবিবার)  অভিযোগ দায়ের করা হবে বলে জানা গেছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন