ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬

৩ আশ্বিন ১৪৩৩

দায়িত্ব পালনে সচেতনতা ও নিরাপত্তার বার্তা, ময়মনসিংহ জংশনে স্টেশন মাস্টারদের আয়োজন

ইমন খান, স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২০:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪৭, ১৭ সেপ্টেম্বর ২০২৬

দায়িত্ব পালনে সচেতনতা ও নিরাপত্তার বার্তা, ময়মনসিংহ জংশনে স্টেশন মাস্টারদের আয়োজন

স্টেশন ইনচার্জদের নিয়ে ময়মনসিংহ জংশনে বিশেষ মোটিভেশনাল প্রোগ্রাম
ময়মনসিংহ জংশন রেলস্টেশনে ময়মনসিংহ সেকশনের গুরুত্বপূর্ণ স্টেশনগুলোর ইনচার্জ মাস্টারদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে বিশেষ দিকনির্দেশনামূলক ও মোটিভেশনাল প্রোগ্রাম।
আজ অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিও/২ (ঢাকা), টিআইটি (ময়মনসিংহ) ও এসএস (ময়মনসিংহ)সহ সংশ্লিষ্ট সেকশনের বিভিন্ন স্টেশনের স্টেশন মাস্টাররা।
দীর্ঘ সময়ের এ অনুষ্ঠানে স্টেশন ইনচার্জ মাস্টারদের দায়িত্ব ও কর্তব্য, অধীনস্থ কর্মকর্তা-কর্মচারীদের নিয়মিত মনিটরিং এবং দায়িত্ব পালনে সচেতনতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করা হয়।
এছাড়া বিভিন্ন স্টেশনের চলমান সমস্যা ও সংকট চিহ্নিত করে সেগুলো সমাধানের উপায় নিয়েও মতবিনিময় করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, রেলওয়ের সেবার মান আরও উন্নত করা এবং নিরাপদ ট্রেন চলাচল নিশ্চিত করতে স্টেশন ইনচার্জদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ ধরনের দিকনির্দেশনামূলক আয়োজনের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালনে আরও সচেতন ও উদ্বুদ্ধ করার পাশাপাশি বাংলাদেশ রেলওয়ের সেবার মান উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন